মালদা

জেলায় প্রচারে এসে বিরোধী দলের উপর আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ

কংগ্রেস সিপিএম জোট নিয়ে কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের। তিনি বলেন ইন্দ্রিরা গান্ধি, রাজিব গান্ধির কংগ্রেস কখনো বামেদের সাথে হাত মেলায়নি, জোট করেনি। এমনকি গণিখান চৌধুরী যখন রাজ্য সভাপতি ছিলেন তখন সিপিএমকে ও বামপন্থীদের বঙ্গপোসাগরে নিক্ষেপের কথা বলেছিলেন। সেই কংগ্রেসের নেতা-নেত্রী যারা গণিখানের নিকট আত্মীয় বটে তারা এখন বলছে সিপিএমের সাথে জোট করেছি। যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে কংগ্রেস কর্মীর হাত কেটে নিয়েছিল। মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছিল। ৫০হাজারের বেশী কংগ্রেস কর্মীকে খুন করেছিল। সেই সিপিএমের সাথে সেই কংগ্রেস হাত মেলাচ্ছে। মানুষের নীতি আর্দশের কথা ভাবছে না। মালদায় নির্বাচনি প্রচারে এসে এক বেসরকারি হোটেলে এই ভাবেই কংগ্রেস কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।


              সেই সঙ্গে তিনি বিজেপিকেও আক্রমণ করেন। 2016 সালে যে ভোটারদের ভোট পেয়ে আসামে বিজেপি ক্ষমতায় এসেছে। এখন তারা দাবি করছে সেই ভোটার তালিকা সঠিক নেই এবং 69 লক্ষ্য বাংলা ভাষাভাষী হিন্দি ভাষাভাষী মানুষের নাম কাটার চক্রান্ত চলছে। এমনকি তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে ডিটেনশন ক্যাম্পে রেখে আটক করে রাখা হচ্ছে। তারা বলছে বেটি বাঁচাও বেটি পড়াও। আর তারাই 21, 22 বছরের মেয়েদের আটকে রেখে নানাভাবে অত্যাচার করছে যা মুখে বলা যায় না। অত্যাচার সহ্য করতে না পেরে তারা এখন মৃত্যু চাইছে। বাংলাভাষী ও হিন্দিভাষী মুসলিম ছাত্র-ছাত্রীদের নাম স্কুলের খাতা থেকে কেটে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা বিজেপি শাসিত রাজ্যে হয় আমাদের রাজ্যে হয়না মালদায় এসে আজ এই ভয়ঙ্কর অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Bs_MgNKCMec